ঘুঘু পাখির রোগ ও চিকিৎসা পর্ব - ১৪

পোস্ট Nov 18, 2020 | দেখা হয়েছে: 2785
ঘুঘু পাখির আমাশয় অথবা রক্ত আমাশয়:
রক্ত আমাশয় প্রটোজোয়া আইমেরিয়া নামক জীবানু দ্বারা সৃষ্ট। এই রোগের লক্ষন দেখতে অনেক টা ঠান্ডা লাগার মত দেখতে মনে হয়।
এই রোগে পাখির পায়খানা তৈলাক্ত কিংবা ডালের ঝোলের মতো দেখা যেতে পারে ,কখনো সাদা ভারী তৈলাক্ত দেখায় তো কখনো হুলুদ ভাব দেখা যায় তাছাড়া পায়খানার সাথে লাল রক্ত দেখা যেতে পারে , মাঝে মাঝে সরাসরি রক্ত যাই পাখি দ্রুত নিস্তেজ হয়ে মারা যায় l
লক্ষনঃ
1. তরল মল যাওয়া,
2. পাখি পশম ফুলিয়ে বসে থাকে,
3. ওজন হ্রাস পায়,
4. চুপচাপ বসে থাকা এবং কিছুক্ষন পরপর শরীর ঝাকুনি দেয়,
5. আঠালো দুর্গন্ধযুক্ত পাতলা পায়খানা,
6. মলের সাথে রক্ত যায় এবং হঠাৎ মৃত্যু হয় ,
7. বেশিক্ষন খাচার নিচে এক কোনে বিশ্রাম নেয়া।
8. পায়খানা তৈলাক্ত সাদা কিংবা হুলুদ ভাব হয়
চিকিৎসাঃ
1. Trimethoprim,
2. Cotrimvet sus pension,
3. ESB 30%, Sulphadimidine
এর যে কোন একটি এন্টিবায়টিক হালকা কুসুম গরম পানির সাথে (প্রতি ১ লিটারে ১ গ্রাম) মিশিয়ে দিতে হবে।
অথবা,
হোমিও মেডিসিন:
*** Veratrum Alb 30
or
Merc sol 30 ভাল কাজ করে

সতর্কতা :- প্রাথমিক অবস্থায় রেনামিসিন দিয়ে দেখা যেতে পারে তবে আমাশয় হলে সময় নষ্ট না করে পাখিকে দ্রুত চিকিৎসা দিতে হবে l সব চাইতে ভালো হয় আপনার নিকটস্থ কোনো ভেটেনারি চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা দেয়া l
লেখাটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।
0 comments

0 comments on ঘুঘু পাখির রোগ ও চিকিৎসা পর্ব - ১৪

Please sign in so you can post a comment.

EBIZNAS.COM

User since: Aug 31, 2017
See all ads »

+8********Show phone
+8********Show WhatsApp

অনুরূপ বিজ্ঞাপন

Go to top
This site uses cookies. By continuing to browse the site, you are agreeing to our use of cookies. Read more about our cookie terms.
রিমোভ