ঘুঘু পাখির রোগ ও চিকিৎসা পর্ব - ৭

পোস্ট Nov 18, 2020 | দেখা হয়েছে: 4359
ঘুঘু পাখির চুলকানি ও উকুন রোগ:
সাধারণতো ঘুঘু পাখির শরীরে উকুন , মাছি , মশা ,আটালি ইত্যাদি পরজীবী বাসা বাধে পাখির খাঁচা অপরিষ্কার থাকলে
পরজীবী দূর করতে প্রথমে আমাদের ঘুঘু পাখির খাঁচা থেকে সরিয়ে খাঁচাটি ভালভাবে পানি দিয়ে পরিষ্কার করতে হবে। এরপর নিম পাতা সিদ্ধ পানি দিয়ে আরেকবার ভালো করে ধুয়ে কড়া রোদে শুঁকাতে হবে। প্রতি মাসে কমপক্ষে একবার এভাবে আপনার পাখির খাঁচা পরিষ্কার করতে হবে। প্রতিদিন খাঁচার ট্রে, খাবারের বাটি, পানির পাত্র ভালভাবে পরিষ্কার করতে হবে।

পাখির খাঁচায় বসার লাঠি(perch) পরিবর্তন করে তাজা নিমের কান্ড/ডাল ব্যবহার করতে হবে। নিম এর ডাল এর পার্চ জীবানুনাশক/পোকানাশক হিসাবে কাজ করে, পাখির চামড়া, পালক ও ঠোট সুস্থ রাখে, পাখির বসতে সুবিধা হয়, ঠান্ডায়/শীতকালে পাখির শরীর গরম রাখে, ব্রিডিং এর সময় মেটিং সফল হতে ও ডিম ফার্টাইল হতে সাহায্য করে।
উকুন দূর করার চারটি পদ্ধতি বলা হবে
1. ঘরোয়া পদ্ধতি :-
নিম পাতা, নিমের দ্রবন/ Neem solution রেসিপি – ১০ টি নিম পাতা ভালো করে ধুয়ে ১ লিটার পরিমাণ ফুটন্ত গরম পানিতে ছেড়ে দিন। এর পরে পাত্রটি ঢাকনি দিয়ে ঢেকে ১৫-২০ মিনিট ধরে হালকা আঁচে সিদ্ধ করুন। পানির রঙ হালকা সবুজাভ বাদামী হলে পাত্রটি চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে ঢাকা অবস্থায় ঠাণ্ডা হতে দিন। পাখিকে গোসলের জন্য এই পানিটা গোসলের পাত্রে অথবা পাখির গায়ে স্প্রে করে দিতে পারেন।
2. ভেটেনারি ওষুধ ব্যবহার :-
এ মেকটিন ভেট ড্রপ অথবা আইভারমেক পোর অন ভেট
দুইটাই ড্রপ , পাখির দুই পাখার নিচে দুই ফোটা , লেজে নিচে এক ফোটা দিয়ে ভালো ভাবে মেসেজ করে দিন l
এই ভাবে 7 দিন ব্যবহার করবেন l সকল উকুন ও পরজীবী
দূর হয়ে যাবে l
3 সেম্পু গোসল :- ২ বালতি পানি ও ইংলিস উকুন নাশক ১ টা মিনি পেক সেম্পু নিন। এক বালতি পানিতে মিনি পেক সেম্পু টা ভাল করে মিশিয়ে নিন। এক টা করে ঘুঘু ধরে সেম্পু পানিতে মাথা ছাড়া বাকি পুরা বডি ভাল করে ধুয়ে
নিন।তারপর পরিস্কার পানিতে ভাল ভাবে ধুয়ে শুকাবার জন্য খাচায় করে রোদ এ রাখুন। (ভালো ফলাফলের জন্য সেম্পু পানিতে ঘুঘুকে ধরে ২/১ মিনিট চুবিয়ে রাখুন,মাথা বাদে,এরপর পরিষ্কার পানিতে ধুয়ে রোদে দিন)
4 পটাশ পানি :- একটি বড় গোসলের বালতিতে পানির সাথে পটাশ মিক্স করুন l অথপর পটাস মিশ্রিত পানিতে ঘুঘু কে গোসল করান , নিজে গোসল করিয়ে দিবেন l নয়তো পাখি পটাশ মিশ্রিত পানি খেয়ে নিবে এবং অসুস্থ হবে l খেয়াল রাখবেন গোসলের সময় জেনো মাথা না ডুবে শুধু শরীর ডুবাবেন l এতে আপনার পাখির শরীরের উকুন দূর হবে l এছাড়াও পটাশ আরো কাজে লাগে যেমন :--
পটাশ ঘুঘুর জন্য খুবই উপকারী মেডিসিন।
১.মশার কামড়ে ঘুঘুর গোটা হলে পটাশ মিশ্রিত পানি গোটায় লাগালে ভাল ফল পাওয় যায়।
২.পটাশ মিশ্রিত পানিতে ঘুঘুকে গোসল করালে ঘুঘুর শরীরের পরজীবি মরে যায়।
৩.ঘুঘুর পক্স বা বসন্ত রোগে পটাশ ও চুন মিশিয়ে ব্যবহার করলে ভাল ফল পাওয়া যাবে।
৪. ঘুঘুর চোখ উঠা বা চোখে পানি আসার পর সেরে উঠার সময় দেখা যায় চোখে পেচুটি কাটে বা চোখ কেতরিয়ে উঠে।পটাশ পানি সঠিক মাত্রায় মিশিয়ে খাওয়ালে সম্পূর্ণ ভাল হয়ে যায় এই সমস্যা।
৫. ঘুঘুর ফুসফুস বা স্বর নালীর সাধারণ সমস্যার জন্য সবচেয়ে উওম ঔষধ পটাশ
0 comments

0 comments on ঘুঘু পাখির রোগ ও চিকিৎসা পর্ব - ৭

Please sign in so you can post a comment.

EBIZNAS.COM

User since: Aug 31, 2017
See all ads »

+8********Show phone
+8********Show WhatsApp

অনুরূপ বিজ্ঞাপন

Bangladesh, ঢাকা শহর
পোস্ট Jun 15, 2021 থেকে ডাক্তার
৳270
Bangladesh, ঢাকা শহর
পোস্ট Jun 15, 2021 থেকে ডাক্তার
৳300
Bangladesh, ঢাকা শহর
পোস্ট Jun 15, 2021 থেকে ডাক্তার
৳120
Bangladesh, ঢাকা শহর
পোস্ট Jun 15, 2021 থেকে ডাক্তার
৳300
Bangladesh, ঢাকা শহর
পোস্ট Jun 15, 2021 থেকে ডাক্তার
৳180
Bangladesh, ঢাকা শহর, Koborstan
পোস্ট Jun 14, 2021 থেকে ডাক্তার
৳70
Go to top
This site uses cookies. By continuing to browse the site, you are agreeing to our use of cookies. Read more about our cookie terms.
রিমোভ